শহীদ ক্ষুদিরামের পরিবারের সদস্যদের সাথে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ - The News Lion

শহীদ ক্ষুদিরামের পরিবারের সদস্যদের সাথে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ




দি নিউজ লায়ন ; নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার মেদিনীপুর কুইকোটা এলাকায় হেলিপ্যাড ময়দানে চপারে করে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দুপুর ১২ টা১৫ মিনিট নাগাদ তিনি হেলিপ্যাড ময়দানে নেমে সেখান থেকে চলে যান মেদিনীপুর শহরের  হবিবপুরে। সেখানে তিনি ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন এবং ক্ষুদিরামের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ।তাদের সাল ও স্মারক দিয়ে তিনি সন্মান জানান। 


এরপর তিনি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে গিয়ে পূজা দেন। সেখান থেকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কর্ণগড় মহামায়া মন্দিরে গিয়ে তিনি পূজা দেন। মন্দির কর্তৃপক্ষ উত্তরীয় স্মারক সহ বিভিন্ন সামগ্রী দিয়ে অমিত শাহ কে শ্রদ্ধা জানান। এরপর তিনি বালিজুড়ী গ্রামে সনাতন সিংয়ের বাড়িতে মধ্যাহ্নভোজন  সারেন।সেখান থেকে চলে আসেন মেদিনীপুর কলেজ মাঠের সভায়। অমিত শাহ তার ভাষণে বলেন ক্ষুদিরাম বসুর অবদান ছিল দেশের স্বাধীনতা আন্দোলনে।  


 তাই তার এই পুন্য জন্মভূমি মেদিনীপুরের মাটিকে আমি প্রণাম জানাই। তিনি বলেন মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলনের অন্যতম ছিল। অমিত শাহের ওই সফরকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রতিটি এলাকায় বিশাল পুলিশবাহিনী মজা না করাই ছিল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের মানুষের হাত জোর করে টেনে নমস্কার করেন এবং হাত নেড়ে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.